• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ১১০ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর আড়াই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩০ ও ১৯০১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার