• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

আশা জাগানো সূচকে নিম্নমুখী প্রবণতা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক কমেছে ০৯ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৩৪ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার