• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আজকের লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১১৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১