• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

লেনদেনের সঙ্গে বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ইতিবাচক ধারার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। এছাড়া সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকার বেশি।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮ হাজার ৪৬৪ কোটি টাকা।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচক বেড়েছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৪ দশমিক ৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ।

ডিএসইতে সব সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৯টি কোম্পানির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১