• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ঢাকা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৮ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ০৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ০৪ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন ছাড়া) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার