• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

মুনাফা ও লভ্যাংশ দুটোই কমেছে মুন্নু সিরামিকের

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা ও লভ্যাংশ দুটোই কমেছে মুন্নু সিরামিকের।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার