• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নিট ডাইং ও ওয়াশিং ইউনিট সম্প্রসারণ করবে রহিম টেক্সটাইল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে নিট ডাইং এবং ওয়াশিং ইউনিট সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে। এতে প্রায় ২৪ কোটি ৭৬ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গাজীপুর কালিয়াকৈরের সফিপুর এলাকায় অবস্থিত কোম্পানিটির বিদ্যমান কারখানায় নতুন ইউনিট স্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে নিট ডাইংয়ের বার্ষিক সক্ষমতায় ৩৩ লাখ ২ হাজার ৪০০ কেজি যুক্ত হবে এবং ওয়াশিং ইউনিটে যুক্ত হবে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস।

নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে কোম্পানিটি তার পণ্যগুলো উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। যাতে ভাল মার্জিন ধরে রাখার পাশাপাশি কোম্পানিটির বিক্রি এবং মুনাফা উভয়ই বাড়বে।

ব্যাংক এবং অন্যান্য উৎস ঋণ গ্রহণ এবং অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে প্রস্তাবিত নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১