• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

দুই ঘণ্টায় ২১৪ কোটি টাকার লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগতিতে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১০ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৫ ও ১৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার