• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। গত ১১ নভেম্বরের পরিবর্তে আগামী ১৮ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

এছাড়াও, একই সভায় ৩১ মার্চ, ৩০ জুন এবং ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১