• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচকও

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ২৯ পয়েন্ট কমে ১১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৬ লাখ ৭৬ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৬টি কোম্পানির, বিপরীতে ২১৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১