• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩১তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডটি হবে রূপান্তরযোগ্য, ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক টায়ার-২ ক্যাপিটেল বেইজ শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০