• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সিভিও পেট্রোর আয় কমেছে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গতবছর একইসময়ে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ২২ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার