• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক পুঁজিবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৮টি কোম্পানির, বিপরীতে ৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার