• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১