• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সমতা লেদারের ইপিএস বেড়েছে ১৮০০ শতাংশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৮০০ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ১৮ পয়সা বা ১৮০০ শতাংশ বেড়েছে।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩১ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১