• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি (ইপিএস) লোকসান ছিল ৫ টাকা ৭৯ পয়সা।

৩১ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৩ টাকা ০৭ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার