• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সূচকের পতন, বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৫ নভেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন বেড়ে এদিন ৩১৯ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।

জানা যায়, গত রোববার লেনদেন হয়েছিল ৩০২ কোটি পাঁচ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৭৪৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।

আজ প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৩৬ দশমিক ১২ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪৬ দশমিক ৪৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক এক দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭ দশমিক ৪৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৮টির ও কমেছে ১৬৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮৩টির।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ১৮ লাখ টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ছয় লাখ টাকা, আইসিবির আট কোটি ৮৭ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ৩৯ লাখ টাকা, সোনালি আঁশের সাত কোটি ২০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের পাঁচ কোটি ৬২ লাখ টাকা, ফাইন ফুডসের পাঁচ কোটি ৫৬ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের পাঁচ কোটি ৫২ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১