• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

এফএএস ফাইন্যান্সের তিন প্রান্তিক একত্রে প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক
সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০৯ টাকা ৮৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৪ পয়সা লোকসান ছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৫ টাকা ৩৫ পয়সা।

তৃতীয় প্রান্তিক
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৪ টাকা ৩৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১২০ টাকা ৭৪ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১