• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। সপ্তাহজুড়ে ডিএসইতে এই খাতে মোট লেনদেন হয়েছে ১৮ শতাংশ।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ১২ দশমিক ৩০ শতাংশ লেনদেন করে খাতভিত্তিক লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাতের শেয়ার। আর খাদ্য খাতে ১০ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

খাতভিত্তিক লেনদেনর তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৭ দশমিক ১০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৭ শতাংশ, বিবিধ খাতের ৫ দশমিক ৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫ দশমিক ১০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, জীবন বীমা খাতে ২ দমমিক ৯০ শতাংশ, যোগাযোগ প্রযুক্তি খাতে ২ দশমিক ৪০ শতাংশ, পাট খাতে ২ দশমিক ২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ শতাংশ, ভ্রমন খাতে ১ দশমিক ৮০ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৫০ শতাংশ, পেপার খাতে ০ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতের ৩ শতাংশ এবং ট্যানারি খাতে ০ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১