• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না এমারেল্ড অয়েল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এমারেল্ড অয়েলের শেয়ার দাম ছিল ২৪ টাকা। যা ১ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সায়।অর্থাৎ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১