• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ ডিসেম্বর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১৮৫ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।

এসময় ডিএসইতে ১৮৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানির।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১