• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হয়েছেন আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাদা মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার সিএসইর পরিচালনা পর্ষদের সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তিনি এর আগেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি প্রগতি শিপিং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

শাহজাদা মাহমুদ চৌধুরী এমএনসি প্যাকেজ লিমিটেডের পরিচালক। তিনি বিজিএপিএমইএর উপদেষ্টা এবং সাবেক ১ নং সহ-সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি চিটাগং ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১