• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেনে ধীরগতি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবনতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৮ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এসময় ডিএসইতে ১৪৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪ টির এবং কমেছে ২২৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানির শেয়ার দর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার