• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিদায়ী সপ্তাহে (১০ ডিসেম্বর থেকে ০৫ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৪ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ১৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ অবদান এনআরবি ব্যাংকের।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ১৩ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা, আইসিবির ৬ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা, ড্রাগণ সোয়েটারের ৬ লাখ ৪৮ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১