• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

২৪৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ২৪৮ শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৮ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৭ দশমিক ১৯ পয়েন্ট কমে ১১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৯০৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ১৮ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭ টি কোম্পানির, বিপরীতে ২৪৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১