• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

অপরিবর্তিত সূচক, সামান্য বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংঙ্কে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫টি কোম্পানির, বিপরীতে ১৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১