• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সোশ্যাল ইসলামী ব্যাংক কেরানীগঞ্জ শাখার গ্রাহক সমাবেশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে গ্রাহক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত। এসময় ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব, শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত উপস্থিত গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এলসি খোলা থেকে শুরু করে আমরা আরটিজিএস, ইএফটিএন, রেমিট্যান্স সেবা, অনলাইন ও এটিএমসহ সকল ব্যাংকিং সেবা দিচ্ছি। সবাইকে এসআইবিএলের উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০