• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সূচকের পতনে সামান্য বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯ পয়েন্ট। তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ২৩ লাখ ৬৩ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ১৯৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১