• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সামিট পাওয়ারের সব প্ল্যান্টের উৎপাদন বন্ধ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সব পাওয়ার প্ল‌্যান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু প্ল‌্যান্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আর কিছু প্ল‌্যান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এর মধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

এছাড়া, জঙ্গলিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।

বাকি মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পে’ এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তাই প্লান্টটি বন্ধ।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সামিট পাওয়ার। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের (উদ্যোক্তা বা পরিচালক ছাড়া) মালিকানা ৩৬ দশমিক ৮২ শতাংশ। শনিবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১