• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শেয়ার হস্তান্তর করবেন পেপার প্রসেসিংয়ের উদ্যোক্তা পরিচালক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী আফরোজা বেগমের কাছে ২ লাখ ৯৫ হাজার শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন তার ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ৬ লাখ ৫০ হাজার ও স্ত্রী দিলারা মোস্তফার কাছে ৬ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১