• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজয় দিবসে বন্ধ থাকবে পুঁজিবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশীদের জয়কে উদযাপনের জন্য বিজয় দিবস হিসেবে বাংলাদেশে প্রতি ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১