• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ওয়াইজ স্টারের নিকট রিং শাইনের শেয়ার বিক্রির চুক্তি বাতিল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড সম্প্রতি ওয়াইজ স্টার টেক্সটাইল মিলের সঙ্গে শেয়ার বিক্রির চুক্তি বাতিল করেছে। গত রবিবার কোম্পানির ১০৫তম পর্ষদ সভায় শেয়ার বিক্রির চুক্তি বাতিল করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য চুক্তির অবসান প্রয়োজন ছিল। চুক্তি বাতিলের প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি আলোচ্য চুক্তিকে ঘিরে বিতর্কিত কার্যক্রম উল্লেখ করেছে।

এর আগে, ২০২৩ সালের আগস্টে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস এবং পাঁচটি সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানিকে রিং শাইনের ৩৮ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেয়। যে শেয়ারগুলো স্পনসর-পরিচালকদের কাছে ছিল।

পরে সেই বছরের সেপ্টেম্বরে রিং শাইন এর পরিচালনা পর্ষদ ওয়াইজ স্টার এবং এর সহযোগীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১