• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সাত কোটি টাকার শেয়ার বিক্রয় করবে আইসিবির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এক কর্পোরেট উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বিক্রয়ের ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজারদর সাত কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের কাছে ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৮৮টি শেয়ার রয়েছে। এখান থেকে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার শেয়ারটির দর সর্বশেষ ৭০ পয়সায় বিক্রয় হয়। ফলে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ারের মূল্য ৭ কোটি টাকা।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১