• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

নতুন নেতৃত্ব পেলো বিপ্পা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এ্যাসোসিয়েশন (বিপ্পা’র)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ভিয়েলাটেক্স গ্রুপ এর চেয়ারম্যান এবং সিইও, এবং মিডল্যান্ড পাওয়ার এর চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাত। তিনি এর আগে বিপ্পা-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার পূর্ববর্তী সভাপতি সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান তাকে এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। বিপ্পা-এর অন্যান্য নবনির্বাচিত পরিচালকগণ হলেন: গোলাম রব্বানী চৌধুরী (সহ-সভাপতি অর্থ), নাভিদুল হক, (ভাইস-প্রেসিডেন্ট), আবু বকর সিদ্দিক আলী চৌধুরী, (ভাইস-প্রেসিডেন্ট), এ.এন.এম. তরিকুর রশীদ, ফয়সাল আহমেদ চৌধুরী, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তফা মঈন, মোঃ রুবায়েত তানভীর, মোহাম্মদ শামীম রেজা খান ও আনিকা হক।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বিপ্পা-এর নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। বিপ্পা-এর সদস্য কোম্পানিগুলো বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং জাতীয় গ্রিডে প্রায় ৫০% বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিপ্পা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এবং শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দক্ষতার সহিত কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে, সভাপতি কে এম রেজাউল হাসানাত, মহাসচিব আব্দুল হালিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০