• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

আলমডাঙ্গা ও বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপশাখাগুলোর উদ্বোধন করা হয়।

আলমডাঙ্গা উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রকনুজ্জামান, ইমদাদুল হক হিমেল, রহমান মুকুল, শহিদুল কাউনিয়া টিলু, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক এসকে মোশাররফ আলী, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো. জাবির হোসেন।

একই দিনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপশাখার উদ্বোধন করেন পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান।

উভয় অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০