• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

২০ বিলিয়ন ডলার ছাড়াবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর পরিমাণ অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার বাড়ছে। আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) এর এক বার্তায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। ৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থানরত আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। সবশেষ সমাপনী বৈঠকের পর এমন ইঙ্গিত দেয় আইএমএফ। প্রতিনিধি দল সফরে থাকাকালে আইএমএফ’র কাছে নতুন করে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছে বাংলাদেশ।

এদিকে আইএমএফ এর বোর্ড সভায় অনুমোদন পেলে ঋণের চতুর্থ কিস্তির ৬৪৫ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ। এরমধ্যে ইএসএফ ও ইএফএফ এর অধীনে ৪২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং আরএসএফ এর অধীনে ২১৯ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক।

এর আগে রিজার্ভ এর পরিমাণ ছিলো ১৯ বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ এর ঋণ পেলে বৈদেশিক মূদ্রার সঞ্চয় ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় এর পরিমাণ ছিলো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে নানা অনিয়ম, অর্থলোপাট ও লাগামহীন পাচারের কারণে তলানিতে ঠেকে রিজার্ভ এর পরিমাণ। পচারের পথগুলো বন্ধের উদ্যোগ, হুন্ডিকে নিরুৎসাহীকরণসহ নানা পদক্ষেপের কারণে ক্রমান্বয়ে বাড়ছে বৈদেশিক মূদ্রার রিজার্ভ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০