• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেরা পার্টনার্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের শেয়ারবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে অনুসন্ধান করছে টেরা পার্টনার্স ইউএসএ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা, সিএফএ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা।

এসময় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফনান ইউসুফ ও সিটি ব্যাংক ব্রোকারেজের রিচার্স ও ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়ানো যেতে পারে, সেসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে এবং এ দেশের বিনিয়োগ ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় বলে টেরা পার্টনার্স ইউ

টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর যাবৎ বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১