• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

পিপলস লিজিংয়ের তিন প্রান্তিক একত্রে প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক

সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল মাইনাস ১৩৮ টাকা ৬৮ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৯২ পয়সা লোকসান ছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট দায় ছিল মাইনাস ১৪১ টাকা ৪৩ পয়সা।

তৃতীয় প্রান্তিক

সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৯ টাকা ৬৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল মাইনাস ১৪৫ টাকা ৬০ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১