• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

নেটওয়ার্ক সমস্যায় ডিএসইর লেনদেনে অনিশ্চয়তা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নেটওয়ার্ক সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন শুরু করা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম। তবে আজ লেনদেন করতে পারবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে বিনিয়োগকারী সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।

ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।

যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ. শফিকুর রহমান বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।
সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে। ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১