• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংঙ্কে বেড়েছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৬২ কোটি ৬৭লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৩টি কোম্পানির, বিপরীতে ১০১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১