• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেলো পাওয়ার গ্রিড

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য বাড়তি সময় পেয়েছে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি জানিয়েছিল আগামী ১৬ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পর্ষদ বৈঠকে গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়েও আলোচনা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১