• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৯২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪২৭ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টি কোম্পানির, বিপরীতে ১৬৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০