• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ০৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৭ ও ১৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১