• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

পুঁজিবাজারে আজকের লেনদেন ৩১৪ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন গত কার্যদিবসের থেকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির, বিপরীতে ২০৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১