• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দুই ঘণ্টায় ১৫৫ শেয়ারের দরপতন, লেনদেনে ধীরগতি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ১৫৫টি কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। সেই সঙ্গে এসময়ের মধ্যে ধীরগতিতে চলছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪২ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৪ কোটি ০৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১