• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১