• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গুয়াতেমালায় বাস খাদে পড়ে অন্তত ৫১ যাত্রী নিহত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গুয়াতেমালা সিটির বাইরে একটি হাইওয়ে ব্রিজ থেকে সোমবার যাত্রীবাহী বাসটি দূষিত খাদে পড়ে ডুবে যাওয়ায় এই হাতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে আটকে পড়াদের বাঁচানোর চেষ্টা চলছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট আরেভালো জানান, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। হৃদয়বিদারক এই ঘটনায় তাদের কষ্টে আমি সমব্যথী।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০