• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১১৫৫পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪০১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯১ কোটি ১৫ লাখ ২১ হাজা টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৬টি কোম্পানির, বিপরীতে ১৭৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১