• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১৫ হাজার ৮০৯ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকার বেশি।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৯ লাখ টাকা বা ২ দশমিক ৩৫ শতাংশ।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৩০ পয়েন্ট বা ০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ৩২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫ কোটি ১৫ লাখ টাকা বা ১ দশমিক ২১ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১