• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড কমিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুসারে, আলোচিত বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না। সর্বশেষ বছরে ফান্ডটি লোকসান দেওয়ায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বিদায়ী বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১ টাকা ০১ পয়সা লোকসান হয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ০৪ পয়সা।

ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল ০৯ মার্চ, ২০২৫।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১